এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার পিডব্লিউ অফিসের স্টোর থেকে রেললাইন চুরির ঘটনা ধরা পড়েছে পুলিশের হাতে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে চুরি করা রেললাইন দুটি পিকআপভ্যানে করে পাচারের সময় ইনচার্জ সুলতান মৃধাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুলতান মৃধাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
তিনি আরও বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে চুরির সঙ্গে আরও কেউ জড়িত থাকার সম্ভাবনা পাওয়া গেছে। তাদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় ও ফৌজদারি উভয় প্রক্রিয়ায়ই বিষয়টি দেখা হবে।”
এদিকে, পার্বতীপুর রেল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম জানান, গ্যাস কাটার দিয়ে পিডব্লিউ স্টোর ও ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ রেললাইন কেটে চুরির চেষ্টা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে গ্যাস সিলিন্ডার ও কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান মৃধা রেললাইন চুরির বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর রেলওয়ের অভ্যন্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট মহলে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
জানু ১৬, ২০২৬
ফেব্রু ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নীলফামারী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।