এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা জেলা বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত ১৯ জন কর্মকর্তার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাগুরা প্রেস ক্লাব মিলনায়তনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনার ও মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা আবু মুসা এবং সহকারী নির্বাচন কমিশনার সাংবাদিক অ্যাডভোকেট মাসুম বিল্লাহ কলিন্স। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি মুন্সি হুমায়ুন কবির রাজা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “দীর্ঘ ২৩ বছর পর গত ২৫ সেপ্টেম্বর অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং নির্বাচনের ফলাফল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে মেনে নিয়েছেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আগামী দিনগুলো আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের। তবে ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, উন্নয়ন ও সামগ্রিক সমৃদ্ধির লক্ষ্যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আশা করি, সকলের সহযোগিতায় নবনির্বাচিত কমিটি সব বাধা অতিক্রম করে একটি আধুনিক ও ব্যবসাবান্ধব সমিতি গঠনে সফল হবে।”
নভেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।