শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বি.এম হানিফ ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০৬ পিএম
শেয়ার করুন:
শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‘এসো নতুন করি বরণ, তোমাদের আগমন ধন্য হোক এ ভুবন’—এই আনন্দঘন প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মহাবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানজিল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্ভানন্দ বাড়ৈ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।