এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে বিভিন্ন উন্মুক্ত জলাশয় থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ক্ষতিকর বৈদ্যুতিক শটের সরঞ্জাম জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নগরকান্দার বিভিন্ন নদী, খাল ও প্লাবনভূমিতে এ সাঁড়াশি অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে অসাধু মৎস্য শিকারিদের ব্যবহৃত নিষিদ্ধ চায়না জাল, বৈদ্যুতিক শট দেওয়ার কাজে ব্যবহৃত ব্যাটারি ও অন্যান্য ক্ষতিকর সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের উপস্থিতিতে জব্দকৃত সমস্ত অবৈধ জাল ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, "দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন ও জলজ পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ জাল ও অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধে প্রশাসন আপসহীন। পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্য করে কেউ নিষিদ্ধ উপায়ে মাছ শিকার করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার জানান, "দেশীয় মাছের সংরক্ষণ ও উৎপাদনের জন্য জলাশয়গুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিষিদ্ধ চায়না জাল এবং বৈদ্যুতিক শটের মতো বিধ্বংসী পদ্ধতির কারণে মা মাছ ও রেণু পোনা থেকে শুরু করে সার্বিক জলজ বাস্তুসংস্থান মারাত্মক হুমকির মুখে পড়ছে। দেশীয় মাছের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ১৫, ২০২৫
জুন ১৮, ২০২৫
আগস্ট ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।