এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়ি ফিরেই পুলিশের জালে ধরা পড়েছেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈম (৩০)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সালথা থানা-পুলিশ।
গ্রেপ্তার নাঈমুজ্জামান নাঈম মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের মৃত পলাশ মাতুব্বরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি গোপনে নিজ বাড়িতে ফেরেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মাঝারদিয়া বাজার এলাকায় দ্রুত অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান বলেন, “নাঈমুজ্জামান নাঈমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর আজ এলাকায় ফিরেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।”
ওসি আরও জানান, গ্রেপ্তার নাঈমের বিরুদ্ধে থাকা মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।