এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম পাশা (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার এনায়েত খান ব্রিজ সংলগ্ন টোল ঘরের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম পাশা ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরা এলাকার উজির আলী ব্যাপারীর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুবের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই পলাশ বিশ্বাস, এএসআই মো. আল মোশারেফসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল এনায়েত খান ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহবুব বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সমাজ থেকে মাদক নির্মূল ও অপরাধ দমনে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”
সেপ্টেম্বর ১৮, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।