নগরকান্দায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১১ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. লিয়াকত মৃধা নামের এক ব্যক্তিকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার সলিথার বিলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন নগরকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৫(১) ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় মো. লিয়াকত মৃধাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রাপ্ত লিয়াকত মৃধা রাজবাড়ী সদর উপজেলার আলিপুর গ্রামের কাচাই মৃধার ছেলে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।