এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর সমিতিরহাট আবা-খালেদ উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কালকিনি উপজেলার এনায়েতনগর, পূর্ব এনায়েতনগর, আলীনগর, বাঁশগাড়ী ও লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এস.এম. মাহবুব হোসেন মুন্সির সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল বেপারী, যুবদল নেতা ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন সিকদার, উপজেলা যুবদল নেতা শাশীম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বেপারী, সদস্য সচিব নাজমুল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল বেপারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুবদল নেতা কাওছার হোসেন নান্না, এইচ এম তুহিন হাওলাদার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান সজল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজারুল ইসলাম, সদস্য সচিব মো. শাহিন, বিএনপি নেতা আলামিন বিধা, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন তালুকদার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক শিকদার, ইউপি সদস্য সুমন শিকদার ও বিএনপি নেতা সুরুজ কাজী।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এতে দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন বলে আয়োজকরা জানান।
অক্টোবর ১১, ২০২৫
আগস্ট ৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।