এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্তত পাঁচজন শিক্ষককে প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী এক শিক্ষক।
হুমকির শিকার শিক্ষকরা হলেন—ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, গণিত বিভাগের অধ্যাপক গৌর চন্দ্র পাল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেন এবং নাট্যকলা বিভাগের শিক্ষক কৌশিক সরকার।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাট্যকলা বিভাগের অধ্যাপক শাহরিয়ার হোসেনের মুঠোফোনে কল করে জেলে থাকা দলীয় কর্মীদের জামিনের খরচের কথা বলে টাকা দাবি করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে অধ্যাপক শাহরিয়ার হোসেন বলেন, “প্রথমবার ব্যস্ত থাকায় কথা বলতে পারিনি। প্রায় দুই ঘণ্টা পর আবারও কল এলে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়। কলদাতা নিজেকে সিরাজ শিকদারের ছোট ভাই পরিচয় দিয়ে জানতে চায় আমি কত টাকা দিতে পারব। বিষয়টি তাৎক্ষণিকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমানকে জানাই। তিনি জানান, গত কয়েক দিন ধরে বিভিন্ন শিক্ষকের কাছে এ ধরনের প্রতারণামূলক কল আসছে।”
অধ্যাপক শাহরিয়ার আরও জানান, পুলিশের সহায়তায় নম্বরটি ট্র্যাক করে দেখা গেছে কলটি মাদারীপুর থেকে এসেছে। এছাড়া সংশ্লিষ্ট সিমটি মুফতি রেজাউল করিম নামে এক ব্যক্তির পরিচয়ে নিবন্ধিত রয়েছে। পরবর্তীতে তিনি মতিহার থানায় নিরাপত্তা চেয়ে একটি জিডি করেন।
একই ধরনের অভিজ্ঞতার কথা জানান ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “আমাকে ফোন করে সর্বহারা দলের পরিচয় দেওয়ার পরপরই আমি আর কথা না বাড়িয়ে সংযোগ কেটে দিই। পরে খোঁজ নিয়ে জেনেছি, ক্যাম্পাসের আরও বেশ কয়েকজন শিক্ষকের কাছে একই ধরনের হুমকি দিয়ে ফোন করা হয়েছে।”
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজুন বলেন, “শিক্ষকদের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছি এবং একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। আশা করছি দ্রুতই এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”
সেপ্টেম্বর ২, ২০২৬
আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।