এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশন ও হকারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযানের সময় খননযন্ত্রের (ভেকু) আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে স্থানীয় একটি মসজিদে আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উত্তেজিত হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয় এবং দায়িত্ব পালনকালে এক ফটোসাংবাদিকের ওপর হামলা চালায়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিটি করপোরেশনের একটি দল হোপ মার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযান চলাকালে ভেকুর অসতর্ক আঘাতে ফুটপাতের ওপর থাকা বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এতে পাশে থাকা বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি অংশ ও ফুটপাতের মালামালে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে হকাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
উচ্ছেদ দলের ওপর হকাররা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে চড়াও হলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। একপর্যায়ে ২০ থেকে ৩০ জন হকার ধাওয়া দিলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা মিরপুর-১৩ নম্বরের দিকে পিছু হটেন। খবর পেয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিক-আপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে সেটিকে লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে হকাররা।
একপর্যায়ে কয়েকশ হকার সিটি করপোরেশনের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনার ছবি ও ভিডিও ধারণে সাধারণ মানুষসহ সাংবাদিকদের বাধা দেয় হকাররা। পোড়া গাড়ির ছবি তোলার সময় দৈনিক সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার চরম মুহূর্তে সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।
এপ্রিল ২, ২০২৪
সেপ্টেম্বর ২৮, ২০২৬
সেপ্টেম্বর ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।