এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে চলে যাওয়ার পরপরই হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড় অবরুদ্ধ করে বিক্ষোভে ফেটে পড়ে ইনকিলাব মঞ্চ।
শনিবার বেলা ১১টা ১৬ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আসেন তারেক রহমান। সেখানে শায়িত শরিফ ওসমান বিন হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। হাদির কবর জিয়ারত শেষে তিনি সেখানে শায়িত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারও জিয়ারত করেন ও শ্রদ্ধা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে সকাল ১১টার দিকে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে পশ্চিম পাশে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের কর্মীরা। তবে তারেক রহমান এলাকা ত্যাগ করার পর বেলা ১২টার দিকে তারা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো শাহবাগ চত্বর।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের সদস্য মুন্সি বোরহান মাহমুদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে আসায় আমরা সাময়িক সময়ের জন্য পশ্চিম পাশে সরে দাঁড়িয়েছিলাম। তিনি চলে যাওয়ার পর দুপুর ১২টায় আমরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান ও দাবি অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, হাদি হত্যার বিচারের দাবিতে শুক্রবার জুমার নামাজের পর থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। টানা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার দিবাগত সারা রাতও শাহবাগে অবস্থান করেন আন্দোলনকারীরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।