এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত হকাররা সিটি করপোরেশনের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও হকারদের সূত্রে জানা গেছে, সকালে সিটি করপোরেশনের একটি দল হোপ মার্কেটের সামনের ফুটপাতে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করে। হকারদের দাবি, উচ্ছেদ অভিযানের সময় ভেকুর (খননযন্ত্র) আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং সেখান থেকে বাইতুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের অংশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ফুটপাতে থাকা বিভিন্ন ব্যবসায়ীর মালামালে আগুন ধরে যায়।
অগ্নিকাণ্ডের এ ঘটনার পর কয়েকশ হকার উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসেন এবং এলাকায় তাণ্ডব শুরু করেন। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের উচ্ছেদ কাজে ব্যবহৃত দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে মিরপুর-১০ গোলচত্বর এলাকা থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ হকাররা পুলিশকে লক্ষ্য করেও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে উচ্ছেদ ঘিরে সংঘর্ষ ও উত্তেজনার কারণে মিরপুর-১০ নম্বর ও এর আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এ বিষয়ে সিটি করপোরেশন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডিসেম্বর ২৮, ২০২৫
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।