এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামীকে মদপান করানোর পর এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহজাহান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।
এর আগে গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের কড়াইতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের সংসারে পাঁচ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। নিজেদের কোনো জায়গা-জমি বা ঘরবাড়ি না থাকায় তাঁরা সন্তানসহ অন্যের বাড়ির বারান্দার একটি কক্ষে বসবাস করতেন।
অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, তাঁর স্বামী মাদকাসক্ত। ঘটনার দিন অভিযুক্ত শাহজাহান ও তাঁর স্বামী স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গিয়ে একসঙ্গে মদপান করেন। পরে সন্ধ্যার দিকে তাঁরা দুজন একসঙ্গে ওই নারীর থাকার কক্ষে আসেন। একপর্যায়ে স্বামী কোনো কারণে বাইরে চলে গেলে সেই সুযোগে শাহজাহান তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শাহজাহান ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ৮, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।