এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের ইঙ্গিত মেলার পরপরই বিশ্ববাজারে এই দরপতন লক্ষ্য করা যায়। এর আগের দিনই সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে গিয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে স্থিতি পেয়েছে।
তেলবাজারের এই অস্থিরতার পেছনে মূল ভূমিকা রাখছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। সম্প্রতি ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার অবসানে তারা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে দুই দেশ কীভাবে একটি স্থায়ী সমাধানে পৌঁছাবে, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে একদিকে যেমন জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, অন্যদিকে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশাও জাগছে। এই দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ছে বিশ্ববাজারে জ্বালানি তেলের গতিপ্রকৃতির ওপর।
সেপ্টেম্বর ১২, ২০২৬
আগস্ট ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।