এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণ লেবাননে সামরিক তৎপরতা জোরদার করার মধ্য দিয়ে গত এক সপ্তাহে ২২০ জনেরও বেশি হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি অনুযায়ী, একই সময়ে তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর ৪৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে।
গত ১৭ এপ্রিল ইসরাইল ও লেবাননের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও বাস্তবে সংঘাত থামেনি। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। চলমান এই পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত শত শত মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সূত্রপাত ঘটে গত ২ মার্চ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলের অভ্যন্তরে রকেট হামলা শুরু করলে লেবানন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
তবে সংঘাতের মধ্যেই নতুন করে আশার আলো দেখিয়েছে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ও কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, লেবানন ও ইসরাইল বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এই তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
ঢাকা | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।