এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুবাই এয়ার শো ২০২৫-এর চতুর্থ দিনে সংযুক্ত আরব আমিরাতের বিমান অর্ডারে তৈরি হয়েছে নতুন ইতিহাস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৬.৪ বিলিয়ন দিরহামের নতুন চুক্তির পর এবারের ইভেন্টের মোট চুক্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪১৮ বিলিয়ন দিরহাম। এর মধ্যে আমিরাতের জাতীয় এয়ারলাইনগুলো এখন পর্যন্ত ৫০২টিরও বেশি বাণিজ্যিক বিমান কেনার চুক্তি করেছে, যা দুবাই এয়ার শো-এর ইতিহাসে অন্যতম বড় রেকর্ড। তিন দশক ধরে অনুষ্ঠিত ১৯টি আসরের মাধ্যমে এয়ার শো এখন পর্যন্ত ১ ট্রিলিয়ন ডলার বা ৩.৬ ট্রিলিয়ন দিরহামের লেনদেন অতিক্রম করেছে। এবারের সংস্করণটি শুরু থেকেই বাণিজ্যিক খাতে শক্তিশালী অর্ডারের ধারা ধরে রেখেছে।
শোয়ের প্রথম দিনেই এমিরেটস তাদের বহর সম্প্রসারণ পরিকল্পনা ঘোষণা করে ৬৫টি বোয়িং ৭৭৭এক্স বিমান কেনার অর্ডার দেয়। পরে তারা আরও আটটি এয়ারবাস এ৩৫০ কেনার জন্য আলাদা চুক্তি করে। একইভাবে ফ্লাই-দুবাইও ইভেন্টে অন্যতম বৃহৎ অর্ডার প্রদান করে। প্রতিষ্ঠানটি ৭৫টি বোয়িং কেনার পাশাপাশি ২৫০টি এয়ারবাস বিমান কেনার চুক্তি করে, যার মধ্যে ১৫০টি নিশ্চিত এবং ১০০টি অপশনাল অর্ডার।
তৃতীয় দিন শেষে বাণিজ্যিক এবং সামরিক চুক্তির মোট মূল্য দাঁড়ায় ৪১১.৬ বিলিয়ন দিরহাম, যার মধ্যে বিমান অর্ডার ছিল প্রায় ৪৩০টি এবং সামরিক চুক্তি ছিল ২০টি। শুধু তৃতীয় দিনেই বাণিজ্যিক বিমান অর্ডার হয় ৯৫টি। সব মিলিয়ে এবারের এয়ার শো বাণিজ্যিক খাতে অভূতপূর্ব আগ্রহ সৃষ্টি করেছে।
এদিকে, চলমান এয়ার শো’তে শুক্রবার (২১ নভেম্বর) আরও একটি দুঃসংবাদ দেখা দেয়। স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের তৈরি ‘তেজস’ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে পাইলট নিহত হন। গত দুই যুগে এটি তেজস সিরিজের দ্বিতীয় বড় দুর্ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে, যা অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
দুবাই এয়ার শো ২০২৫ মূলত সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন শিল্পের ক্রমবর্ধমান ক্ষমতা ও বৈশ্বিক প্রভাবের প্রতিফলন ঘটিয়েছে। জাতীয় এয়ারলাইনগুলোর ব্যাপক অর্ডার দেশটির এভিয়েশন সেক্টরে আগামী বছরের সম্প্রসারণ, বহর আধুনিকীকরণ এবং আঞ্চলিক প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। ইভেন্টে ধারাবাহিক অর্ডার বৃদ্ধির এই ধারা ইঙ্গিত দেয় যে বৈশ্বিক এভিয়েশন বাজারে আমিরাত আরও প্রভাবশালী অবস্থানে পৌঁছাতে যাচ্ছে।
জুলাই ১, ২০২৬
আগস্ট ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।