এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বমঞ্চে আরও একবার উজ্জ্বল বাংলাদেশের নাম। মানবতার পক্ষে আজীবন কাজ করে যাওয়া ডঃ মুহাম্মদ ইউনুস এবার পেলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের প্রবর্তিত ‘কিং হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫’।
বৃহস্পতিবার (১২ জুন) বাকিংহাম প্যালেসে রাজকীয় আড়ম্বরে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা চার্লস নিজ হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববরেণ্য এই বাঙালির হাতে।
২০২৪ সালে পরিবেশবান্ধব ও শান্তিময় পৃথিবী গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারের প্রবর্তন করেন রাজা তৃতীয় চার্লস। প্রথম বছর এটি পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।
পুরস্কার প্রদানের আগে রাজা চার্লস প্রায় ৩০ মিনিটব্যাপী একান্ত বৈঠকে ডঃ ইউনুসের সঙ্গে সময় কাটান। বৈঠকে ইউনুস বাংলাদেশের সংস্কারমূলক কার্যক্রম ও মানবকল্যাণে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি ডঃ ইউনুসকে আন্তরিক শুভেচ্ছা জানান। ডঃ ইউনুস বলেন, "এই পুরস্কার শুধু আমার নয়—সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের প্রতি এক সম্মান।"
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়া ডঃ ইউনুস পেয়েছেন কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বজুড়ে ক্ষুদ্রঋণ আন্দোলনের পথিকৃৎ হিসেবে তিনি পরিচিত। বাংলাদেশের ইতিহাসে তিনি একজন অবিস্মরণীয় আলোকবর্তিকা।
জুলাই ৫, ২০২৬
নভেম্বর ২৬, ২০২৫
জুলাই ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়া | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।