এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে সাতকাছেমিয়া বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ৩১ দফা সংবলিত লিফলেট তুলে দেন এবং এর গুরুত্ব সম্পর্কে সবাইকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, "জনগণের কল্যাণে এবং রাষ্ট্রের সংস্কারে বিএনপি যে ৩১ দফা প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশ নতুনভাবে জেগে উঠবে। আমাদের নেতা দীর্ঘ ১৫-১৭ বছর ধরে এই দলের জন্য, দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই কর্মসূচি তারই চিন্তার প্রতিফলন।"
লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ আসাদুজ্জামান খান টিপু, মোঃ তাওহীদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. রেজাউল কবির, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক এস.এম. সিপার, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, সাবেক আহ্বায়ক এস.এম. মাজেদুল কবীর রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, মোঃ তাওহীদুল ইসলাম ফরাজী, ছাত্রদলের আহ্বায়ক এইচ.এম. শামীম হাসান, সদস্য সচিব মোঃ তারেক আবদুল্লাহ বাপ্পি, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইমাম হোসেন প্রমুখ।
লিফলেটে বিএনপির প্রস্তাবিত যে বিষয়গুলো উঠে আসে তার মধ্যে রয়েছে— অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা, দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। নেতাকর্মীরা জানান, জনগণের কাছে বিএনপির এই পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “এই ৩১ দফা যদি বাস্তবায়ন হয় তবে এ দেশ আবার জেগে উঠবে— নতুন আলোয়, ন্যায়বোধে আর মানুষের ভালোবাসায়। এটিই বিএনপির প্রত্যাশা।” স্থানীয়দের মধ্যে কর্মসূচিটি ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে। অনেকে লিফলেট পড়ে নিজেদের মতামত জানান এবং রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানান।
সেপ্টেম্বর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।