এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আক্রমণাত্মক মনোভাব ও সামরিক পদক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের উপদেষ্টাদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে সামলানো বেশ কঠিন এবং তিনি সবকিছুতেই বোমা হামলা চালাতে চান।
মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এক মন্তব্যে বলেন নেতানিয়াহু ‘সবকিছুতেই বোমা ফেলতে চান’। তবে একই সঙ্গে তিনি এও উল্লেখ করেন যে, নেতানিয়াহুকে তিনি ‘দারুণ’ মনে করেন, কিন্তু ‘কখনো কখনো তিনি মাত্রাতিরিক্ত এগিয়ে যান’।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া বেশিরভাগ ফোনালাপেই নেতানিয়াহু নতুন কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ধরনের নিয়মিত আলোচনায় ট্রাম্প কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন বলেও ওই কর্মকর্তা ইঙ্গিত দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্যমতে, "বিবি (নেতানিয়াহু) প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন কেন কোনো নির্দিষ্ট স্থানে হামলা চালানো দরকার, কেন ইসরায়েলি গোয়েন্দারা তা করতে সক্ষম এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্টও এসব শোনেন। তবে প্রায় প্রতিটি ফোনালাপেরই চিত্র একই রকম হয়।"
মে ১৮, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
ডিসেম্বর ২৪, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
রাজধানী | ২ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।