এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’ (উপজেলা পর্যায়)। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
রোববার বিকেলে মহম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব আলী হোসেন ফকিরের দিকনির্দেশনায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করেছে। পুলিশ ও জনতার সুদৃঢ় মেলবন্ধনের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল করাই এর মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “তরুণ ও যুবসমাজ যেন মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো অন্ধকারের পথে না গিয়ে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবল ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ। জাতীয় পর্যায়ে কাবাডি খেলোয়াড়দের অর্থনৈতিক সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে; জাতীয় দলে জায়গা পাওয়া খেলোয়াড়রা প্রতি মাসে এক লাখ টাকা করে সম্মানী পাবেন। আমি আশাবাদী, মহম্মদপুরের মাটি থেকেই এমন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে মাগুরার সুনাম উজ্জ্বল করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহম্মদপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা। তিনি বলেন, “পুলিশ প্রতিনিয়ত জনমানুষের সেবায় কাজ করে যাচ্ছে। পুলিশি সেবাকে আরও জনমুখী ও সামাজিক সম্পৃক্ত করতে খেলাধুলার এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা; মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী; সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাহিয়ান; মহম্মদপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব আকতারুজ্জামান এবং সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী হিরো।
প্রধান শিক্ষক রিয়াজুর রহমান রিয়াজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বালক ও বালিকা—উভয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে রাজাপুর ইউনিয়ন ও নোহাটা ইউনিয়ন দল। জমজমাট এ খেলা উপভোগ করতে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
এদিকে যুবসমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক ধারায় উদ্বুদ্ধ করতে পুলিশের এই উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করেছে মহম্মদপুর প্রেসক্লাব। উদ্বোধনী ম্যাচে বালক ও বালিকা উভয় বিভাগের সেরা খেলোয়াড়ের (প্লেয়ার অব দ্য ম্যাচ) হাতে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রেসক্লাব মহম্মদপুরের নেতৃবৃন্দ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
ডিসেম্বর ১৪, ২০২৪
জুলাই ২৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।