এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুস্থ দেহ, সুস্থ মন’—এই প্রতিপাদ্যকে ধারণ করে পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার এবং পরিচ্ছন্নতা সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা ও পরিচ্ছন্নতা সরঞ্জাম সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পরিষদের এই উদ্যোগে সদর হাসপাতালে ৭টি, হার্ট ফাউন্ডেশনে ২টি এবং ডায়াবেটিক সমিতিতে ১টিসহ মোট ১০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। পাশাপাশি সদর হাসপাতালের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৫টি গার্বেজ ট্রলি ও ১টি গার্বেজ ভ্যান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুভল চন্দ্র গোলদার আনুষ্ঠানিকভাবে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও চিকিৎসক শিশির রঞ্জনের হাতে এসব সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "পিরোজপুর সদর হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে রোগীর চাপ অনেক বেশি। সরকারি বরাদ্দের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পরিষদও হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করতেই এসব সামগ্রী প্রদান করা হয়েছে।"
হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "বিগত ১৭ বছরে বিপুল অর্থ ব্যয় করে সদর হাসপাতালে যে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল, তা বর্তমানে সম্পূর্ণ মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। হাসপাতালের আরএমও, সিভিল সার্জন ও গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) প্রকৌশলীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।" এ সময় তিনি গণমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।
জেলায় চলমান ডেঙ্গু পরিস্থিতির চিত্র তুলে ধরে জেলা পরিষদ প্রশাসক জানান, সদর হাসপাতালের চিকিৎসকরা ইতোমধ্যে প্রায় তিন হাজার ডেঙ্গু রোগীকে সফলভাবে চিকিৎসাসেবা দিয়েছেন। পিরোজপুর ছাড়াও পার্শ্ববর্তী বাগেরহাটসহ বিভিন্ন এলাকা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসছেন। রোগীর চাপ কয়েক গুণ বাড়লেও চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানান।
ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, "পিরোজপুরের মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। আজকের এই সামগ্রীগুলো রোগীদের জরুরি সেবা ও হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যকর ভূমিকা রাখবে। জনস্বাস্থ্য রক্ষা ও নাগরিক সেবামূলক কার্যক্রমে জেলা পরিষদের এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সেপ্টেম্বর ১০, ২০২৫
সেপ্টেম্বর ১২, ২০২৬
সেপ্টেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।