এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে গভীর রাতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধাওয়া খেয়ে এক সন্দেহভাজন মাদক কারবারি চিরাপাড়া নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আসপদ্দী বাসস্ট্যান্ড ও মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও এসআই হাসানসহ পুলিশের একটি চৌকস দল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আসপদ্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে মো. শাহীন খন্দকারকে (৩৫) তল্লাশি করে তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শাহীন রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বাসিন্দা এবং বর্তমানে তিনি কাউখালীতে ভাড়া বাসায় বসবাস করছেন।
অন্যদিকে, একই রাতে মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে কলেজের নৈশপ্রহরী সঞ্জীব দাসকে (৩৫) আটক করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত শেষের দিকে দক্ষিণ বাজারের চরপট্টি এলাকায় মহিউদ্দিন খান নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মহিউদ্দিন পেছনের দরজা দিয়ে দ্রুত বের হয়ে চিরাপাড়া নদীতে ঝাঁপ দেন। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন তাকে ধরার চেষ্টা করলেও অন্ধকারের সুযোগ নিয়ে তিনি সাঁতরে পালিয়ে যান।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।