এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ সিঙ্গাপুর হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ অনুষ্ঠানে যোগ দেয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার মি. মিশেল লি-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সিঙ্গাপুরের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে পাঠানো একটি আনুষ্ঠানিক শুভেচ্ছাপত্র সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনারের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
মতবিনিময়কালে মিয়া গোলাম পরওয়ার সিঙ্গাপুরের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে।
মার্চ ২৫, ২০২৬
অক্টোবর ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ক্রিকেট | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।