এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানিপাড়া বিলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।
নৌকা বাইচকে কেন্দ্র করে বিল সংলগ্ন এলাকায় বসেছিল হরেক রকম পণ্যের বিশাল গ্রামীণ মেলা। মেলায় বাহারি মুখরোচক খাবার, খেলনা ও গৃহস্থালি পণ্যের অসংখ্য দোকানপাট বসে। মনোমুগ্ধকর এই বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই পানিপাড়া বিলের দুই পাড়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত উৎফুল্ল দর্শকের ঢল নামে। দর্শকদের করতালি আর আনন্দ-উচ্ছ্বাসে পুরো এলাকা এক মিলনমেলা ও উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
মেলা ও প্রতিযোগিতা আয়োজন কমিটির সহ-সভাপতি মো. নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।
এ সময় অন্যান্যের মধ্যে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোর রোমাঞ্চকর লড়াই শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২২ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।