এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাভারে ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলকে পিটিয়ে আহত করেছেন বিএনপি নেতার গাড়ি চালক। অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা'র ব্যক্তিগত ড্রাইভার হিসেবে কর্মরত।
রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এলাকায় নারী কনস্টেবলের উপর হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত ইতি খানম কালিয়াকৈর থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার ভেতরের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কনস্টেবল ইতি খানম রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডায় জড়িয়ে এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লা'র ড্রাইভার সোহেল বাবু। পরে অকথ্য ভাষায় গালিগালাজ পালিয়ে যান অভিযুক্ত ড্রাইভার। আহত অবস্থায় ইতিকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কনস্টেবল ইতি খানম জানান, তার ডিউটি ছিল কালিয়াকৈর থানায়। প্রতিবন্ধী বাচ্চাকে রেখে আসতে দেরি হওয়ায় রাস্তায় জ্যামে পড়েন। তাই রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন। এসময় সোহেল নামের ওই ড্রাইভারকে অনুরোধ করে একটু সাইট দিতে বলেন। পুলিশ কনস্টেবল পরিচয় দেয়ার পরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন সেই ড্রাইভার। এক পর্যায়ে গাড়ি থেকে লাঠি বের করে পেটানো শুরু করেন। তাকে বাধা দিলেও রিকশায় বসা অবস্থায়ই মারধর করতে থাকেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে জানতে পারেন তার পায়ে ফ্যাক্সার হয়ে গেছে।
এ বিষয়ে জানতে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসানউল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, কালিয়াকৈর থানার কর্মরত ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সেপ্টেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।