এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও রামঠাকুর আশ্রম গেট সংলগ্ন হোসেন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে রিপন প্যাকেজিং কারখানার মালিককে ৬ লাখ টাকা এবং বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি কাঁচামাল এবং বাবলু প্যাকেজিংয়ের গোডাউন থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। অভিযানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং পরিবেশ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার প্রমুখ।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ২৬ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।