এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে) ভোরে উপজেলার মাসুরগাঁও ফেরিঘাট এলাকায় চালক আবু বক্কর সিদ্দিক ও সহকারী আল আমিনকে মারধর করে হাত-পা বেঁধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায় তারা।
মারাত্মক আহত অবস্থায় আবু বক্কর ও আল আমিনকে হাসাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় ডাকাতরা। স্থানীয় এক অটোরিকশা চালক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।