এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে লোকাল বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
শনিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ধলেশ্বরী জোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী ‘আব্দুল্লাহপুর পরিবহন’ নামের একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন—ইজিবাইকচালক রবিন শিকদার (৩০), রাজানগর এলাকার জগদীশ মণ্ডলের ছেলে কমল মণ্ডল (৫১) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জামতলী এলাকার বাসিন্দা দুলাল মিয়া (৬৫)।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্ঘটনাকবলিত মিনিবাস ও ইজিবাইক বর্তমানে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
আগস্ট ২১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।