আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৫ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে আরিফ সরদার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব সুজনকাঠি এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সেখানে আকস্মিক অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় হাতেনাতে বালু উত্তোলনের সত্যতা পেয়ে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা এলাকার আবুল সরদারের ছেলে আরিফ সরদারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতির মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।