এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত নারী শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, নোবিপ্রবি শাখা।
গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি ও আয়োজক সূত্রে জানা গেছে, নোবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া কেবল নারী শিক্ষার্থীরাই এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছে ‘নাইস গেস্ট হাউস’।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে ইসলামী ছাত্রী সংস্থা। তবে নোবিপ্রবি শাখার কোনো পূর্ণাঙ্গ কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, এর আগের বছর হোয়াইট হল কমপ্লেক্সের তৃতীয় তলায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নারী শিক্ষার্থীদের নিয়ে সফলভাবে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছিল সংগঠনটি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।