এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রোববার বিকেলে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মৃধা এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা। এছাড়া মৎস্যচাষীদের পক্ষে বক্তব্য দেন তরিকুল ইসলাম শাহ, তারেক হোসেন, আনোয়ার আলী ফকির ও রাসেল সরদার মেহেদী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ১৮ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য পক্ষের নানা কর্মসূচি চলবে।
আগস্ট ২৫, ২০২৬
নভেম্বর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।