এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সোহেল রানা নিজনান্দুয়ালী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নিজনান্দুয়ালী এলাকায় এক ব্যক্তি ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সোহেল রানাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক সোহেল রানাকে থানায় হস্তান্তর করা হয়।
জুলাই ১৪, ২০২৪
জুলাই ৫, ২০২৪
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।