এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরা সদর থানা পুলিশের অভিযানে এক চাঁদাবাজকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সদর থানা পুলিশের একটি টিম এই অভিযান চালায়।
জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম-এর দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে পারলা, উত্তরপাড়া এলাকার মৃত আজাহার মোল্লার ছেলে গোলাম রসুল (৪৫) কে আটক করা হয়।
সূত্র জানায়, যানবাহন থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
পুলিশ জানায়, আটক গোলাম রসুল দীর্ঘদিন ধরে মাগুরা সদর উপজেলার ঢাকা রোড এলাকায় চাঁদাবাজি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
ফেব্রু ২০, ২০২৬
সেপ্টেম্বর ২৬, ২০২৪
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।