এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেধা, একাগ্রতা ও নিয়মিত অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার একই পরিবারের দুই সন্তান—মো. জান্নাতুন নাঈম ও তাঁর বোন শাহিনা আফরোজ বর্ষা। ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল (জিপিএ-৫) অর্জন করায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের বিশেষ উপহার ও স্বীকৃতি প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃতি এই দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া উপহার তুলে দেওয়া হয়। ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন তাঁদের হাতে এই উপহার তুলে দেন। এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
কৃতি দুই ভাই-বোন আলফাডাঙ্গা পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়ার বাসিন্দা মো. মতিউর রহমান ও মোছা. নাসরিন নাহার দম্পতির সন্তান।
জানা যায়, মো. জান্নাতুন নাঈম ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসা থেকে ২০২৪ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগে অধ্যয়নরত আছেন। অন্যদিকে, তাঁর বোন শাহিনা আফরোজ বর্ষাও একই মাদ্রাসা থেকে পূর্বে আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি বর্তমানে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগে সম্মান (অনার্স) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের স্বীকৃতি ও উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জান্নাতুন নাঈম ও শাহিনা আফরোজ বর্ষা বলেন, “এ স্বীকৃতি আমাদের ভবিষ্যৎ পথচলায় দারুণ অনুপ্রেরণা জোগাবে। আমাদের এই সাফল্যের পেছনে পিতা-মাতা ও শ্রদ্ধেয় শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে যেন কাজ করতে পারি, সেজন্য আমরা সবার দোয়া চাই।”
ধলাইরচর বরকতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিন বলেন, “দুই ভাই-বোনই আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী ও অনুকরণীয় শিক্ষার্থী। মেধার স্বাক্ষর রেখে তারা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করেছে। তাঁদের এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, “কৃতি শিক্ষার্থীদের এ ধরনের স্বীকৃতি তাদের পড়ালেখায় আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। তরুণ মেধার মূল্যায়নে শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।