এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আকোটের চর ইউনিয়নের ছলেনামা গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেনামা গ্রামে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। এসব মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। নির্বিচারে মাটি কাটার ফলে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছিল, অন্যদিকে পরিবেশও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদরপুর থানা পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার।
অভিযান চলাকালে মাটি কাটার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে জনস্বার্থে এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধ রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়ার বলেন, "ফসলি জমির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটার ফলে যারা কৃষিজমি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।"
মার্চ ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।