এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে অবস্থিত ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ হিউম্যানিটি ইনস্টিটিউট’ জাতীয়করণের দাবিতে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর জেনারেল ডক্টর জিললুর রহমান বিপ্লব, ডেপুটি ডাইরেক্টর মোহাম্মদ ইমতিয়াজ, অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার মো. ফারুক হোসেন, অ্যাডমিন মো. রহমত আলী ও মোসা. পপি খাতুন, নিম্নমান সহকারী মোসা. মিনু আক্তার এবং সহকারী ক্যাম্পাস সুপারভাইজার আবুল হাসান ও মাবিয়া মায়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিভাগীয় কমিশনারের কাছে পেশ করা ওই স্মারকলিপিতে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ হিউমানিটি ইনস্টিটিউট’-কে জাতীয়করণের পাশাপাশি প্রস্তাবিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত করার দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০২৩ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিষ্ঠানটি শিক্ষা, গবেষণা ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত প্রকাশিত হচ্ছে গবেষণাধর্মী ‘দ্রোহী জার্নাল’।
প্রতিষ্ঠানটির সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে মোট ৩০টি বিভাগ (ডিপার্টমেন্ট) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে প্রতিটি বিভাগের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম ও সিলেবাস প্রণয়নের কাজ চলমান রয়েছে। গবেষণা ও প্রকাশনার মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণে অবদান রাখাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
স্মারকলিপিতে অবকাঠামোগত সক্ষমতার বিষয়টি তুলে ধরে বলা হয়, প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাস ও অবকাঠামো এতটাই স্বয়ংসম্পূর্ণ যে, আগামী অন্তত পাঁচ বছর নতুন কোনো ভবন নির্মাণ বা ক্যাম্পাস উন্নয়নের প্রয়োজন হবে না। ফলে সরকার এটি জাতীয়করণ করলে এ সময়ে অতিরিক্ত কোনো অবকাঠামোগত ব্যয়ের চাপ পড়বে না।
এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ, সরকারি বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং পরিবহন সুবিধা প্রদানের দাবিও জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে রাষ্ট্র ব্যাপকভাবে উপকৃত হবে।
জুন ২৬, ২০২৪
ফেব্রু ২০, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।