এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার
শহরের এসডিসি কনফারেন্স রুমে রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেনের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পরিচালক শাহনাজ সুমি।
অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ-পরিচালক নাসরিন বেগম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লাহ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী।
কর্মশালায় এফডিএ-এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।