এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে আনুমানিক ৬৫ বছর বয়সী অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর, দারোগার মোড় এবং পদ্মা পারের আবেদের ঘাট এলাকায় ঘোরাফেরা করতেন। রাতের বেলাতেও তিনি এসব স্থানে অবস্থান করতেন। বুধবার সকালে নির্মাণাধীন ভবনের মেঝেতে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ডিএনএ (DNA) নমুনা সংগ্রহ করা হচ্ছে। দাফনের জন্য পরবর্তীতে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো ধরনের আঘাত বা হত্যাকাণ্ডের আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডিসেম্বর ২৬, ২০২৫
নভেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।