এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসফরমেশন) ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনা সভা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, তথ্য যাচাই করে প্রচার এবং অপপ্রচার প্রতিরোধে সরকারি দপ্তর, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, ইউপি চেয়ারম্যান আজাদ খান, সাংবাদিক আসলাম বেপারী ও আব্দুস সালাম প্রমুখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।