এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা সংগ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হওয়া নিশিকান্ত ভাঙ্গির স্ত্রী জয়া আহ্লাদি ভাঙ্গি অসুস্থ হয়ে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অত্যন্ত দুঃখজনকভাবে হাসপাতালের একটি ওয়ার্ডের মেঝেতে শুয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, তাঁর ভর্তি নম্বর ১৮১/০ এবং ভর্তির তারিখ গত ৩ জুলাই ২০২৬।
আজ বুধবার (৮ জুলাই) হাসপাতালে গিয়ে এই অসুস্থ শহীদজায়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ‘১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি. কে. সরকার প্রবোধ।
হাসপাতালে শহীদজায়ার এই করুণ দশা দেখে গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করে মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ বলেন, "স্বাধীনতার ৫৬ বছর পরও অনেক শহীদ পরিবারের সদস্য চিকিৎসাসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। চরম অবহেলা, অর্ধাহার ও অনাহারে অনেকে মানবেতর জীবনযাপন করছেন এবং ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।"
তিনি জয়া আহ্লাদি ভাঙ্গিসহ দেশের সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। একই সাথে তাদের সুচিকিৎসা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সেপ্টেম্বর ২৫, ২০২৬
এপ্রিল ২৪, ২০২৫
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।