এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। তিনি বলেছেন, "এলাকার মানুষের চাওয়া-পাওয়া ও প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। উন্নয়ন কেবল বাহ্যিক অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনই হলো প্রকৃত উন্নয়ন।"
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আরও বলেন, "আলফাডাঙ্গার প্রতিটি এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে একটি পরিকল্পিত রূপরেখা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক আস্থা এবং সহযোগিতার পরিবেশ থাকলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।"
সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আকতার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান প্রমুখ।
এ সময় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।