এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার বাগচলা গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ গ্রামবাসী চোরদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচলা গ্রামে গরু চুরি করতে আসে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় তিনজনকে ধরে ফেলে উত্তেজিত জনতা। সেখানে তাদের ওপর গণধোলাই শুরু হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। ঘটনার সময় চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উত্তেজিত জনতা তাদের ফেলে যাওয়া পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"
তিনি আরও জানান, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এপ্রিল ১৬, ২০২৪
ডিসেম্বর ১৭, ২০২৪
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।