এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৩টি যাত্রীবাহী ফ্লাইট। রানওয়েতে দৃশ্যমানতা (ভিজিবিলিটি) কম থাকায় ফ্লাইটগুলোকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট (পথ পরিবর্তন) করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর ও আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকাল থেকে চট্টগ্রামে প্রচণ্ড বৈরী আবহাওয়া বিরাজ করছে। ভারী বৃষ্টিপাতের কারণে রানওয়েতে বিমানের নিরাপদ অবতরণের জন্য প্রয়োজনীয় দৃশ্যমানতা ছিল না। ফলে ফ্লাইটগুলো চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে নিরাপদে অবতরণ করে।
ঢাকায় ডাইভার্ট হওয়া ফ্লাইট তিনটি হলো:
১. আবুধাবি থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রামগামী ফ্লাইট বিএস-৩৫০
২. শারজাহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬
৩. ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বিজি-১২১
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ফ্লাইটগুলো পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রক্রিয়া শুরু করবে। তবে হঠাৎ ফ্লাইট ডাইভার্ট হওয়ার কারণে সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ৭ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৭ জুলাই, ২০২৬
বিনোদন | ৭ জুলাই, ২০২৬
চীন | ৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।