এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী ‘মারসা পরিবহন’র একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একই কোম্পানির অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে, কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অন্য ১৩ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
লোহাগাড়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উদ্ধার তৎপরতা শেষ করে হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।