এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে মো. আল-আমিন খান সভাপতি এবং মো. নজির খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (০৯ মে) উপজেলা সদরের সাঈদ ফরাজির নির্মাণাধীন ভবনে সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১১টি পদের বিপরীতে ৪টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ২৫৬ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. আল-আমিন খান ‘ঘড়ি’ প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কালাম শেখ ‘চেয়ার’ প্রতীকে পেয়েছেন ৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. নজির খান ‘হারিকেন’ প্রতীকে ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল খান ‘টিউবওয়েল’ প্রতীকে পেয়েছেন ১০৯ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে মো. ওমর আলী খান ‘মোমবাতি’ প্রতীকে ১৪৪ ভোট এবং মো. জাকির শেখ ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে বাকি ৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন— মো. মোস্তাফিজুর রহমান (কোষাধ্যক্ষ), মো. খোকন খান (সহ-সাধারণ সম্পাদক), মো. ইস্রাফীল হাওলাদার (দপ্তর সম্পাদক), মো. রাশেদ খান (প্রচার সম্পাদক) এবং কার্যকরী সদস্য হিসেবে মো. শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান ও মো. মোদাচ্ছের আলী খান।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আরিফুর রহমান টুবুল। পাঁচ সদস্যের এই নির্বাচন পরিচালনা টিমে আরও ছিলেন ডা. আবু হাচান, মো. সাজাহান খান, মো. মোস্তফা মৃধা ও মো. ইলিয়াস শেখ।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ী স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
আগস্ট ১৫, ২০২৫
জুলাই ১৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।