হাসিনার রায় ঘিরে অরাজকতার চেষ্টা করছে একটি মহল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ
১৬ নভেম্বর, ২০২৫ ২:৪৩ পিএম
শেয়ার করুন:
হাসিনার রায় ঘিরে অরাজকতার চেষ্টা করছে একটি মহল: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে একটি মহল দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, “স্বৈরাচার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যেও নির্বাচনের নিশ্চয়তা মিলছে। যদিও কিছু গোষ্ঠী নানা ইস্যু তুলে ধরে ভোট বিলম্বিত করতে চাচ্ছে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামোকে এক জায়গায় আনার চেষ্টা করছে। তবে সেটি জনগণের প্রত্যাশার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি বলে জানান তিনি।

মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সময় নষ্ট না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন দিতে হবে। নির্বাচিত সরকার ক্ষমতায় না আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি আরও নাজুক অবস্থায় পড়ে যাবে।”

আলোচনা সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।