এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭৫ ব্যারেল ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক ডাকাতির শিকার হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ট্রাকে স্থাপিত জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নের কল্লিগাঁও জামে মসজিদের পাশ থেকে ট্রাকটি উদ্ধার করে পুলিশ। তবে উদ্ধারকৃত ট্রাকটিতে মাত্র ১৮ ব্যারেল তেল পাওয়া গেলেও বাকি ৫৭ ব্যারেল তেলের কোনও সন্ধান মেলেনি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্ট মেট্রো-ট ১১-৮১২০ নম্বরের ট্রাকটি নারায়ণগঞ্জ ডিপো থেকে ঝিনাইদহের শৈলকুপার উদ্দেশে যাত্রা করে। পথে শ্রীনগরের ছনবাড়ি এলাকায় একটি কালো রঙের পিকআপ ট্রাকটির গতিরোধ করে। ছয়জন ডাকাত ট্রাকের চালক রাসেল বিশ্বাস ও সহকারী আল-আমিন হোসেনকে অপহরণ করে পিকআপে তোলে এবং তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
পরে তাদের জোর করে জুস পান করিয়ে অচেতন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ছনবাড়ি এলাকা থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ডাকাতদের হাত থেকে উদ্ধার হওয়া ১৮ ব্যারেল তেলের বাইরে বাকিগুলো আর খুঁজে পাওয়া যায়নি। প্রতিটি ব্যারেলে প্রায় ৪০০ লিটার হিসেবে নিখোঁজ তেলের পরিমাণ প্রায় ২৯ হাজার লিটার।
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান বলেন, “ট্রাকটি হয়তো পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ইউটার্ন নিয়ে আবার শ্রীনগরের দিকে এসেছে। চক্রটি কোথায় এবং কীভাবে তেল গায়েব করেছে, সে বিষয়ে তদন্ত চলছে।”
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।