এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর শহরের আলিপুর এলাকাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মডেল এলাকায় রূপান্তরের আশ্বাস দিয়েছেন ফরিদপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য মেয়রপ্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
আজ মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের আলিপুরের রাজ্জাকের মোড়ে ১০-১১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের সম্মানে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় জুয়েল তার আগামী দিনের কর্মপন্থা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করে আসছেন। আগামীতেও তিনি তা অব্যাহত রাখতে চান। এজন্য সবার সহযোগিতা পেলে তিনি তার উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে পারবেন।
তিনি সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, নির্বাচিত হতে পারলে আলিপুর সহ পুরো পৌর এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবা উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
এ সময় তিনি আরও বলেন, ফরিদপুর পৌরসভাকে একটি আদর্শ ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
মতবিনিময় সভার শুরুতে আলিপুরের প্রয়াত ব্যক্তিদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া এলাকার প্রবীণ মুরব্বি ওমর খানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ বাদশা আলম।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।