এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আসন্ন সেচ মৌসুমে কৃষকদের সুবিধার্থে সেচ পাম্প ও পাওয়ার টিলারের জন্য জ্বালানি তেল (ডিজেল) সংগ্রহের স্থান নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকরা যাতে সহজেই এবং সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে পারেন, সেজন্য নির্দিষ্ট ইউনিয়নের কৃষকদের জন্য নির্দিষ্ট ফিলিং স্টেশন বরাদ্দ করা হয়েছে।
সম্প্রতি নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউনিয়নের নাম ও নির্ধারিত ফিলিং স্টেশনগুলো হলো:
১. মেসার্স মুন্সি ফিলিং স্টেশন (জয়বাংলা মোড়): এখান থেকে চরযশোরদী, পুরাপাড়া ও কাইচাইল ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করতে পারবেন।
২. মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন (নগরকান্দা পৌরসভা): নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকদের জন্য এটি নির্ধারিত।
৩. মেসার্স মজিদ ফিলিং স্টেশন (তালমা মোড়): লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা এই স্টেশন থেকে তেল পাবেন।
৪. মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন (মহিলা রোড): রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকদের জন্য এই কেন্দ্রটি নির্ধারণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের সুবিধার্থে এই তালিকাটি প্রতিটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে বড় আকারে টাঙিয়ে রাখতে হবে। এছাড়া তেল সংগ্রহের সময় ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে বাঁশের লাইন তৈরি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নির্ধারিত ট্যাগ অফিসারগণ তেলের মজুত ও কৃষকদের চাহিদার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। যথাযথ তদারকির মাধ্যমে কৃষকরা যাতে সঠিক সময়ে প্রয়োজনীয় জ্বালানি পান, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।