এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একীভূতকরণের কৌশল শিখন-শিখানো ও মূল্যায়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার সকালে ফরিদপুর সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বিকাশ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ও প্রশিক্ষক মোহাম্মদ মোখলেসুর রহমান এবং প্রশিক্ষক আবু জাহিদ মুহাম্মদ আশরাফুল আলম লিটনসহ অন্যান্যরা।
প্রশিক্ষণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন প্রধান শিক্ষক ও ১৫ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করছেন। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পাঠদান পদ্ধতি আরও দক্ষ ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন কৌশলভিত্তিক বিষয় উপস্থাপন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।